গলিতে হু হু কান্না
" মাস্টার তুমি 'ভারত এক খোঁজ'পড়েছ?"
"খুঁজেছো কানা দেশে দু-চার পাতা চোখ?"
ঘুম যাও... ঘুম যাও...
ঘুমালাম অন্ধকার গলিতে, অন্তরায়,
উঁচুতে নীচুতে,মুখড়া ধরেছে ধর্ম
ঠিক বিটে বিটে ঠোকা
ছড়া শুনে মাথা দোলাই, শিশুটি দামড়াই
[৩]
বিছানাতে ছিল,উঠে গেছে ডাক শুনে
না,কোনও শরীরের কথা তুলছি না
জানলা বন্ধ,রোদও আসেনি, পোকাও
পাশ ছেড়ে চলে যাওয়া,বারণ করিনা
সাড়া দেওয়া না দেওয়া, বাড়ানো হাত,
এসবে ঘামবে বুক,থামবে দ্রাঘিমা,
স্থির গ্রাফে বিন্দুজুড়ে সুখ নদী হবে,
এসব কবিতা, মাঝরাতে পড়ে কেও
শক্ত চাতালে মাথা ঠোকা,গদ্য সংসার
ঠিক জেনো চালিয়ে নেব, সাইকেলটা
বেশ ছোট থাকতেই শেখা,একা চলা
আশপাশে পেরোলো অনেক সাথে থাকা
উঠে গেলে,না বলে,তবু খালি লাগে তো
চিঠি,সময়,প্রিয় পেনসিল,গোলাপ,
মানুষ চলে যায়,পড়ে থাকে জিনিস,
ধুলো,কান পেতে,টোকা যদি শোনা যায়
যায় সব,ইশারা,চোরাটান,আমিও
বিছানাটি খালি থাকে,এখান ওখান...
[৪]
রইল সব যা ছিল আদরের
শব্দের পাশে বুঁদ এক মিছিল নীরব
শুয়ে থাকি মরে রোজ নদীপারে
দেখেনা দেখেও সওদাগর,আর তার নাও...
যেদিকে সন্ধে নামে, পাখি ফিরে যায়
আলোজ্বালা মাল্লারা গায় লোকগান
তারই পাশে চিতা পোড়ে,জাগ্রত শ্মশান
ঘুরে ফিরে এভাবেই, বাঁচলাম আমরণ
কানে শুনে শুনে, "গুরু, কৃপাহি কেবলম"
[৫]
মেলানো হলো না ছবি, ধান,শীষ
কথাঝরা জমিধার,চেনা রোদ
কুলো ঝাড়া,হাসি কমলার, ফিস
হারানো দাশু রায়, অন্নদামঙ্গল
বুঝিনি সেসব কবে চলে গেছে
চিরবিদায়ের বাতিটি নিভিয়ে
চুপিচুপি, চোরাব্যথা না বুঝিয়ে
ইঁট,কাঠ, কংক্রিট এই জঙ্গল
ফ্যানগন্ধ শোঁকা তিনতলা ছাদ
ফসলে সোনালি আমি, চানঘরে
শরিকি চাতাল,আধো জাগে আল
আদুল গা,পাখি আঁকা জানলায়
[৬]
চারপাশে আলো কমে আসে যখন
একমিনিট চেল্লাই,পেতে চাই
আনাগোনা স্বপ্নে ভরা,উত্তম এক রাত
পেতে চাই আমি এই রাত,ফুলফোটার
স্বাভাবিক ছন্দে না,বরং ঘেরা জমির
বাধ্যবাধকতায়। খন্ডিত আমাকে চাই,
ঘুমের পরতে পরতে
জেগে উঠি আর তারপর আবার
ঘুম ঘুম মায়াজাল মুগ্ধতা
অনিচ্ছুক যত শক্তি চোখের পাতার
কুটো হয়ে ভেসে যায়,সাগরে
বর্ণহীন,না ছোঁওয়া, মহাপ্লাবন
মনের বড় কাছের সে জন
জানলাগুলো খোলাই আজরাতে
হৃদয় রাখা সুদূরে,বিচ্ছিন্ন
google.com, pub-4286055196262572, DIRECT, f08c47fec0942fa0
সুদীপ ব্যানার্জী
প্রকাশিত গ্রন্থ- তিনপাত্তির তাস [একক]]
হলুদ বিকেলের রিংটোন [যৌথ]
এই মুহুর্ত, এই মফঃস্বল [যৌথ]
google.com, pub-4286055196262572, DIRECT, f08c47fec0942fa0